Swadhin News Logo
রবিবার , ৩১ আগস্ট ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. Public
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জোকস
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. প্রবাস

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Nirob
আগস্ট ৩১, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ
কুমিল্লায় মাদক নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় এক যুবককে হত্যা করা হয়েছে। কাঁটাবিল মসজিদের সামনে শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। 

হত্যাকাণ্ডের শিকার ওই যুবকের নাম মোহরম হোসেন (৩৫)। তিনি নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাঁটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশ্যে রওনা হন অপু ও মোহরম। কাঁটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল যুবক তাদের ওপর হামলা করে। এ সময় মোটরসাইকেল থেকে অপুকে নামিয়ে নেয় তারা। চালক মোহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, নিহত মোহরম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদক সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তার ওপর হামলা করেছে। তবে কারা হামলা করেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে হত্যা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মামলাও আছে। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে ‘গণজুতা নিক্ষেপ’

বিএনপি নেতা ফজলুর রহমানের ছবিতে ‘গণজুতা নিক্ষেপ’

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, প্লাবিত ৩০ গ্রাম

প্রশান্ত মহাসাগরের দিকে উড়াল দিয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান

প্রশান্ত মহাসাগরের দিকে উড়াল দিয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান

শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী

শপথ নিলেন নেপালের অন্তর্বর্তী সরকারের তিন মন্ত্রী

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯

৩ বিভাগে ভারী বর্ষণ ও দক্ষিণের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

৩ বিভাগে ভারী বর্ষণ ও দক্ষিণের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন, একজনের আমৃত্যু কারাদণ্ড

হবিগঞ্জে জামায়াত নেতা হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন, একজনের আমৃত্যু কারাদণ্ড

যুদ্ধে বিধ্বস্ত ইসরাইল চরম অস্ত্র সংকটে

যুদ্ধে বিধ্বস্ত ইসরাইল চরম অস্ত্র সংকটে

নোয়াখালীতে পানিবন্দি ৪২ হাজার পরিবার, ক্ষতিগ্রস্ত দুই লাখের বেশি মানুষ

নোয়াখালীতে পানিবন্দি ৪২ হাজার পরিবার, ক্ষতিগ্রস্ত দুই লাখের বেশি মানুষ

সরকারের কোনও তালিকায় নেই নাম, বঞ্চিত-অবহেলিত তারা

সরকারের কোনও তালিকায় নেই নাম, বঞ্চিত-অবহেলিত তারা