Swadhin News Logo
Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিবেদক
Nirob
August 31, 2025 11:08 am

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটতে পারে।

নিহত পিন্টু নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনির শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাচমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতের দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত পিন্টুর লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রক্ত দিয়েছে, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা: আব্বাস আরাঘচি

সিলেটে সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন ট্রাম্পের বিশেষ দূত

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুজন আটক

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাটির টানে ঘরে ফিরছে গাজাবাসী, চোখে-মুখে প্রশান্তি

দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

ঘরের চালে বজ্রপাত, বারান্দায় থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু

সরকারের শর্তে সেন্টমার্টিন যেতে অনীহা পর্যটকদের, আজও ছাড়েনি জাহাজ

ট্রাম্পের কঠোর নীতিতে প্রথমবারের মতো কমেছে অভিবাসীর সংখ্যা