Swadhin News Logo
Monday , 1 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়, ছাত্রদল নেতাসহ দুজন গ্রেফতার

প্রতিবেদক
Nirob
September 1, 2025 8:40 pm

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজছাত্রকে অপহরণের ঘটনায় ছাত্রদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পরে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন- ছাত্রদল নেতা এসএম মামুনুর রশিদ মামুন (৩০) ও তার সহযোগী শুভ মিয়া (৩০)। এর মধ্যে মামুন উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ওই ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে আর শুভ মিয়া উপজেলার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার নয়ন মিয়ার ছেলে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, ‘ছাত্রকে অপহরণের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় আটক দুজন ছাড়াও আতাউর রহমান, শাকিল মিয়া, আল আমিনসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করা হয়। রবিবার বিকালে আদালতের মাধ্যমে আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, ‘সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের এক কলেজছাত্রকে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল করে এক তরুণীর প্রেমের ফাঁদে ফেলা হয়। গত ২৯ আগস্ট সন্ধ্যায় ওই ছাত্র তার চাচাতো ভাইয়ের সঙ্গে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে আটক করা হয়। প্রথমে দুজনকে ঝিলপাড়ার একটি বাড়িতে আটকে রাখা হলেও ধস্তাধস্তির একপর্যায়ে একজন পালিয়ে যান। পরে ছাত্রকে অজ্ঞাত স্থানে নিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং বিকাশে পাঁচ হাজার টাকা আদায় করা হয়। এরপর জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে জানান ছাত্র। এরপর অভিযান চালিয়ে শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ছাত্রকে উদ্ধার এবং মামুন ও শুভকে আটক করে পুলিশ।’

এদিকে, অপহরণ মামলায় গ্রেফতার মামুনের পদ স্থগিত করেছে উপজেলা ছাত্রদল। ৩১ আগস্ট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

‘শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য প্রকাশ পেয়েছে’

চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকায় সড়ক-গলি পানি নিচে

৪৯টি পূজামণ্ডপে নাশকতার চেষ্টা করা হয়েছিল: র‌্যাব মহাপরিচালক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার

ঢাকার বাতাসে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রার্থীদের হলফনামার তথ্য অল্প সময়ে যাচাই করা কঠিন: দুদক চেয়ারম্যান

৭০ ভরি স্বর্ণসহ দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায় করায় ফেরিঘাটের ইজারা বাতিল