Swadhin News Logo
Tuesday , 2 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ

প্রতিবেদক
Nirob
September 2, 2025 8:40 pm

নোয়াখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগের পর প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের সামনেই তার বিরুদ্ধে ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান দিতে শোনা যায় শিক্ষার্থীদের। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এ কর্মসূচি হয়। পরে সোয়া ১১টার দিকে ওই কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তবে কিছুক্ষণ পরই পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দেয়। বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের কাছ থেকে বিচারের আশ্বাস পেয়ে অবস্থানস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত রবিবার প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে তার কার্যালয়ে ডাকেন। তিনি তাকে নিয়মিত ক্লাসের বাইরে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস (কোচিং) নেওয়ার প্রস্তাব দেন।  এ সময় শিক্ষিকা ক্লাস নিতে অপারগতা জানালে প্রধান শিক্ষক তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু ওই শিক্ষিকা নন, বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারের শিকার। এর আগে এক শিক্ষিকা প্রধান শিক্ষকের দুর্ব্যবহারে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এসব কারণে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিদ্যালয়টির একাধিক শিক্ষক এবং অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে মাহমুদ রিয়াদ নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করে ক্ষমতার প্রভাব দেখিয়ে শিক্ষক ও অভিভাবকদের চুপ করিয়ে রাখতেন। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই মামলাসহ নানাভাবে হয়রানি করতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজেকে ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন এবং এখনও শিক্ষক এবং অভিভাবকদের হুমকি-ধমকি দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন।  

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চলাচালে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। তখন শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেয়। একপর্যায়ে প্রধান শিক্ষক সেখান থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বসে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে সেখান থেকে চলে যায় তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, ‘দুর্ব্যবহার করার অভিযোগ ভিত্তিহীন। ওই শিক্ষিকা প্রথমে বিশেষ ক্লাস করাতে রাজি হয়েছিলেন। পরে হঠাৎ করে অপারগতা জানান। এ নিয়ে তার সঙ্গে তর্কাতর্কি হয়। পরে ওই শিক্ষিকা তার স্বামীকে ডেকে আনেন। তার স্বামী আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি তিনি সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জানিয়েছেন।’

এ ব্যাপারে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষিকা ও প্রধান শিক্ষক উভয়ের মধ্যে ঝামেলা রয়েছে। শিক্ষার্থীদের কেউ ইন্ধন দিয়ে আন্দোলনে নামিয়েছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেছি। শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মনে হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে এটি হয়েছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চবিতে আরও একদিন জারি থাকছে ১৪৪ ধারা

ঝিনাইদহে পৃথক স্থানে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

গাজায় ৫০ হাজার ফিলিস্তিনির মৃত্যুকে ‘প্রয়োজনীয়’ বললেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা প্রধান

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৪ জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদ জব্দ 

পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

সংসদে ঢুকে পড়লো জনতা, নিহত ৮, কারফিউ জারি

যমুনা টিভির ক্যামেরা দেখে পালানো ও ঘুষ নেয়া দুই ভূমি কর্মকর্তা বরখাস্ত

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদার মারা গেছেন

Moyens De   Générer Des Revenus   Tirant Parti De   Jeux Virtuels ✈ Grand Est   Play Instantly

Moyens De Générer Des Revenus Tirant Parti De Jeux Virtuels ✈ Grand Est Play Instantly