Swadhin News Logo
Thursday , 4 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ছাত্রীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করা সেই নেতার বিরুদ্ধে রাবি ছাত্রদলের মামলা

প্রতিবেদক
Nirob
September 4, 2025 2:38 pm

ফেসবুকে ৯১ জন ছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মাখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বাদী হয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের মতিহার থানায় এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলের প্রভোস্ট কর্তৃক ৯১ জন শিক্ষার্থীকে অযাচিতভাবে তলব করার প্রতিবাদে গত ২ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জান্নাতুন নাঈম তুহিনা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস প্রদান করেন। উক্ত স্ট্যাটাসে বিবাদী মো. আনিসুর রহমান মিলন (২৫) অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ ও নারী অবমাননাকর মন্তব্য করেন।

এজাহারে আরও বলা হয়েছে, এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে একাধিকবার বিবাদী মো. আনিসুর রহমান মিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সন্তোষজনক জবাব না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, তিনি উক্ত কুরুচিপূর্ণ মন্তব্য ইচ্ছাকৃতভাবে করেছেন। ফলে ছাত্রদল সংগঠনের পক্ষ থেকে বিবাদীকে প্রাথমিক সদস্যপদসহ ও হল সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমন কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্যের মাধ্যমে শুধু নারী নেত্রীকে মানসিকভাবে আঘাত করা হয়নি, বরং সংগঠনের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। বিবাদীর এ কার্যক্রম ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং বাংলাদেশ দণ্ডবিধির প্রযোজ্য ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

মামলার বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হামীম রিমান্ডে

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার হামীম রিমান্ডে

দায়মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

বিএনপি সংস্কার বিরোধী বলে একটি মহল প্রচারণা চালাচ্ছে: মির্জা ফখরুল

রাজশাহীতে বড়াল নদে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

কিছু সংখ্যক ব্যক্তি নির্বাচন নিয়ে অযথা শঙ্কা সৃষ্টি করছে: মির্জা ফখরুল

যারা প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করেন, গোপনে তারাই ধন্যবাদ জানান: নেতানিয়াহু

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

সন্ত্রাস ও অর্থের প্রভাবমুক্ত রাজনীতি চায় এনসিপি: আখতার হোসেন

সাভারে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার