Swadhin News Logo
Thursday , 4 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৯ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Nirob
September 4, 2025 3:10 pm

চট্টগ্রাম নগরে পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং গ্রুপ ‘এমবিএস’ (মোহাম্মদপুর বয়েজ সিন্ডিকেট) এর নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এবং মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নয় জন হলো– ইমাম হোসেন রোহান (১৬), সিয়াম হোসেন সামি (১৫), হেলাল উদ্দিন (১৯), তারেকুর রহমান শাহাদাত (১৭), আহমেদ ইরফান (১৫), রাকিব হাসান (১৬), স্বপ্ন দাস (১৬), রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) এবং ফাহিম মোমিন (১৭)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতার কিশোর গ্যাং গ্রুপ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে। আসামিদের গ্রেফতারে মোহাম্মদপুর ও হামজারবাগ এলাকায় জনগণের স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত