Swadhin News Logo
Thursday , 4 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

প্রশাসনের লোকেরাই শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে: রিজভী

প্রতিবেদক
Nirob
September 4, 2025 8:15 pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালালেও প্রশাসনে থাকা তার দোসররা অন্তর্বর্তী সরকার যেন অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেটার জন্য তারা প্রস্তুত আছে।’

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে কিশোর উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিলকে সহযোগিতার জন্য তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় দলের পক্ষ থেকে নগদ অর্থ অনুদান হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রশাসনের ভেতরেই ঘাপটি মেরে থাকা লোকেরাই শেখ হাসিনার যে সুদূর পরিকল্পনা- তা বাস্তবায়নের জন্যই তারা কাজ করছে। সেই জন্য তারা নানান পরিকল্পনা করছে। আমার বিশ্বাস, জনগণের শক্তির ওপরে কোনও বড় শক্তি নেই। যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা, অবশেষে সেই জনগণের শক্তির কাছেই পরাজিত হতে হয়েছে। এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা মাস্টার প্ল্যান করা হোক না কেন- এরা পরাজিত হবেই। এ দেশে গণতন্ত্র ফিরবেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে- আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসেবে এ দেশ পরিচালনা হবে।’

তিনি বলেন, ‘সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে। কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইন পরিষদ, সংসদ ছাড়া কোনও কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম, সে চেতনা ব্যাহত করা হলো। এর বাইরে যাওয়া যাবে না।’

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ৩ লাশ, সংখ্যা বাড়তে পারে: তত্ত্বাবধায়ক

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি দুটি কনটেইনার ‘গায়েব’

ডাকসু নেত্রীর বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ

যে বনাঞ্চল রক্ষা করছে উপকূল, তা উজাড় করে দিচ্ছে ‘দুর্বৃত্তরা’

গাজা সিটি ছেড়েছে ৪ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি, দাবি ইসরায়েলি বাহিনীর

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দিলো দুর্বৃত্তরা

জাতীয় নির্বাচন: ২ হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা

জাতীয় নির্বাচন: ২ হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা

রাউজানে অস্ত্র-গুলিসহ ‘সন্ত্রাসী’ মিঠু গ্রেফতার

মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও শেয়ার, ছাত্রদল নেতা বহিষ্কার

আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের একজন বীরশ্রেষ্ঠ: আসিফ নজরুল