Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, চাচা-চাচি আটক

প্রতিবেদক
Nirob
September 5, 2025 12:24 pm

চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির ট্রাকচালক রুবেল হোসেনের মেয়ে তাসনুহা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বাড়ির পুকুরে ডুবুরি দিয়ে তল্লাশি করে এবং জাল ফেলে তাসনুহাকে খুঁজে পাওয়া যায়নি।

একপর্যায়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। পরে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এ সময় পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক বলেন, ‘আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।’

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাইয়ের পর মারা গেলেন বোন

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

নাসা গ্রুপের শ্রমিক অসন্তোষের ঘটনায় ৭ জন গ্রেফতার

সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দেয়নি বিএসএফ

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বাড়িতে পুলিশ মোতায়েন

বাকৃবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা

বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি