Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফরিদপুরে আসন বিন্যাসের প্রতিবাদে দুই মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
September 5, 2025 12:56 pm

ফরিদপুর জেলার আসন বিন্যাসের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ করছেন। তাদের দাবি, আগের মতো ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসন রাখতে হবে। কোনও সংসদীয় এলাকাকে অন্য সংসদীয় এলাকায় সংযুক্ত করা চলবে না।

সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে এ এলাকার মানুষ। এর প্রতিবাদে ভাঙ্গার মনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে কয়েক শ যানবাহন আটকা পড়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ও ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী যানবাহন অবরোধের মুখে পড়ে। এতে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। তবে ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামিরদী বাসস্ট্যান্ড ও মনসুরাবাদে মহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন কেটে নেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।

প্রসঙ্গত, ২০১৩ সালে দেশের সংসদীয় আসনসংখ্যা পুনর্বিন্যাসের সময় ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসনকে কেটে চারটি করা হয়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের সঙ্গে তৃতীয় অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন

রেললাইনে বিকল পিকআপ, ট্রেনের ধাক্কায় উড়ে গেলো ২০ গজ

মামুনের মাথার খুলি ফ্রিজে, ব‍্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দেবেন না’

মঞ্চে বসায় এনসিপির নেতার ওপর হামলা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল : এরদোয়ান

ব্রিটেনের দুর্গে ট্রাম্প-এপস্টেইনের ছবি প্রদর্শন, আটক ৪

সাড়ে ৫ ঘণ্টা পর স্বভাবিক ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ

আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধের ঘটনায় ৯০ জনের নামে পুলিশের মামলা

পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা