Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী

প্রতিবেদক
Nirob
September 5, 2025 7:58 pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করার অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক। আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম? এতে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি। বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। আমাদেরকে ভারতপন্থি ট্যাগ দেবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনও ষড়যন্ত্রই টিকবে না।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দুপুরে তিনি জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের ডিসি পার্ক করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

রিজভী বলেন, ‘’গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনও প্রভু দেশের তাঁবেদারির রাজনীতি করে না। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ
অতিথির বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, জাহিদুল ইসলাম হেলাল, একেএম তৌহিদুল আলম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, সদস্য সচিব খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে প্রকৃতির নিবিড় যোগাযোগ রয়েছে: পরিবেশ উপদেষ্টা

৬ দাবিতে ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের অবস্থায় কর্মসূচি

বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার নিহত

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

দেশে ফিরতে চান তসলিমা, প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি

এক কোরালের দাম ৩৫ হাজার

কুমিল্লায় অবৈধভাবে বালু উত্তোলন; জরিমানা ও কারাদণ্ড

গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১

যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র–ইরান, পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির

যুদ্ধের কিনারায় যুক্তরাষ্ট্র–ইরান, পাল্টাপাল্টি ধ্বংসের হুমকিতে মধ্যপ্রাচ্য অস্থির

নৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চীন নিয়ে এসেছে ফাইটার জে-৩৫

সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু