Swadhin News Logo
Friday , 5 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মিনহাজ মান্নানের বিরুদ্ধে দুদকে অভিযোগ 

প্রতিবেদক
Nirob
September 5, 2025 10:08 pm

পুঁজিবাজার ধ্বংসের অভিযোগে মিনহাজ মান্নান ইমনের বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) দীন ইসলাম নামে এক ভুক্তভোগী ব্যক্তি এ আবেদন করেন। এতে বলা হয়, আওয়মী লীগ সরকারের সময় পুঁজিবাজার ধ্বংসের অন্যতম হোতা ছিলেন মিনহাজ মান্নান।

অভিযোগে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের করপোরেট সদস্য প্লাটিনাম সিকিউরিটিজ লিমিটেডের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান। এখনও রয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক ও বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে।

এতে বলা হয়, সাবেক মন্ত্রী দীপু মনির খালাতো ভাই মিনহাজ প্রভাব খাটিয়ে ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো ডিএসইর পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে কারসাজির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরও তাকে আবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক বানানো হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হওয়া মিনহাজ মান্নান বিগত সরকারের আমলে খালাতো বোন দীপু মনির সব অবৈধভাবে উপার্জিত টাকার ক্যাশিয়ার ছিলেন এবং পুঁজিবাজারে ১৩০টি বস্তা পচা কোম্পানিকে বাজারে আনার আসল নায়ক।

অভিযোগে আরও বলা হয়, তার কারণে নিঃস্ব হয়েছে বহু মানুষ। এই সরকার আসার পরও শেয়ারবাজারে যে নানারকম ঘটনা ঘটছে, সেসব ঘটনার পেছনেও মিনহাজ মান্নান ইমনের হাত রয়েছে। চিহ্নিত মাফিয়ার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে শেয়ারবাজার কখনও ঘুরে দাঁড়াতে পারবে না।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিনহাজ মান্নান ইমন বাংলা ট্রিবিউনকে বলেন, আসলে এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কিছুই বলতে পারছি না। আপনি একদিন সুযোগ করে আমার অফিসে আসেন। তখন বিস্তারিত আলোচনা করবো।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
এসআই মিরাজ মোল্লা

আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান, ১১ ট্রলারসহ আটক ২৩৫ জেলে

মীরসরাইয়ে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ৫

পদপিষ্টের ঘটনায় সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন থালাপতি বিজয়

অসদুপায় অবলম্বনের অভিযোগে খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার

বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

তিন ঘণ্টা পর দুই মহাসড়কের প্রবেশমুখের অবরোধ প্রত্যাহার

‘মানুষ ভালোবেসে প্রফেসর ইউনূসকে এনেছেন, এখন ধৈর্যহীন হয়ে পড়েছেন’