Swadhin News Logo
Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৪ ঘণ্টা পর বগি উদ্ধার, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
Nirob
September 6, 2025 8:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে সোয়া চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সচল হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে শহরের কলেজপাড়া লেভেল ক্রসিং এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী আপ লাইন দিয়ে সব ট্রেন চলাচল করছিল।

রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন নির্ধারিত যাত্রাবিরতি দেয়। বিকাল সাড়ে ৩টার দিকে রেলস্টেশনের আউটারে কলেজপাড়া লেভেল ক্রসিংয়ের কাছে ট্রেনের ‘চ’ বগির পেছনের চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী আপ লাইন দিয়ে সব ট্রেন চলাচল করছিল। সন্ধ্যা ৬টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের কাজ শুরু করে। রাত পৌনে ৮টার দিকে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শাকির জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। এখন উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’ 

আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার করে আখাউড়া স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মুসলমান বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর মারা গেছেন

‘ফরিদপুরের মাটিতে নতুন রূপে আওয়ামী দুঃশাসনের আমল শুরু হয়েছে’

লর্ড এমন কঠিন সময়ে স্বীকার করেছেন যেখানে তিনি ভাবেন নি যে তিনি ‘আবার কখনও সংগীত তৈরি করবেন’ কারণ তিনি যা ভাবেন তার সবই ‘যতটা সম্ভব সামান্য ওজন করা’

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব: মমতা

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র

এক সপ্তাহ পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

পঞ্চগড়ে ওষুধ সরবরাহকারী কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহে ভারতীয় জাল রুপিসহ পিতা-পুত্র আটক

লালমনিরহাটে এনজিওর কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছিত