Swadhin News Logo
Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো দুজনের

প্রতিবেদক
Nirob
September 7, 2025 2:56 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক ও শ্যামলী পরিবহনের বাস—দুটিই বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ বাইজিদ বোস্তামীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাসচালক রফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শ্যামলী পরিবহনের বাস ও দুর্ঘটনায় জড়িত ট্রাক জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগ

প্রকল্পের ৩২ লাখ টাকা আত্মসাৎ, সাবেক নির্বাহী প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

বহুতল ভবনের ফ্ল্যাটে রহস্যজনক আগুনে বৃদ্ধের মৃত্যু

হাওরের সুলতান-৪ হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা

Ekspert ocenia: lemon casino bonus bez depozytu w porównaniu do innych

Ekspert ocenia: lemon casino bonus bez depozytu w porównaniu do innych

জামায়াত ভণ্ড ইসলামি পার্টি, বললেন হেফাজতের আমির

খুলনায় গণঅধিকারের মিছিল থেকে জাপা কার্যালয়ে হামলা, লাঠিচার্জে আহত ১৫

শত শত মুসলিমকে বেআইনিভাবে বাংলাদেশে বিতাড়িত করেছে ভারত: এইচআরডব্লিউ

সুন্দরবনে জেলেকে টেনে নিয়ে গেলো কুমির, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

বাদীকে বিয়ের পর গায়ক নোবেলের জামিন, মুক্তিতে বাধা নেই