Swadhin News Logo
Sunday , 7 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

অন্তর্বর্তী সরকার গত এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি: রুহিন হোসেন

প্রতিবেদক
Nirob
September 7, 2025 10:48 pm

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার গত এক বছর দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত রাষ্ট্র নির্মাণ করতে হবে। গত ৫৪ বছরে কোনও সরকার দেশের মানুষের মর্যাদা  ও অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’

রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আইনজীবী সৈয়দ মো. জামাল। বিশেষ অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘স্থানীয় সরকারের উন্নয়ন চাই। জনগণ স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে। আর সংসদে আইন প্রণয়ণ জাতীয় বাজেটসহ রাষ্ট্রযন্ত্রের অন্যান্য দায়িত্ব পালন করবেন। এই কাজে মনোযোগী না হয়ে দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে। এত জনগণের মুক্তি আসবে না। তাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে ঘরে ঘরে, গ্রামেগঞ্জে মানুষের অধিকার নিয়ে লড়াই করতে হবে। কমিউনিস্টরা দেশে দেশে লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের যাবতীয় সম্পদ দেশি-বিদেশি লুটেরা লুট করছে। বন্দর, প্রাকৃতিক সম্পদ পার্বত্য চট্টগ্রামসহ সমুদ্র এলাকা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা করছে। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক আহমেদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জাসদ নেতা অধ্যাপক জাফর আহমেদ আকসির।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জন গ্রেফতার

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো মেরিন ইঞ্জিনিয়ারের

দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

মনোনয়ন প্রত্যাহার করলেন ১৪ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০

৪০০ কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইতে ঢুকেছে ৩৪ আত্মঘাতী জঙ্গি! শহরজুড়ে ‘হাই-রেড অ্যালার্ট’

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রক্ত দিয়েছে, কিন্তু মর্যাদার প্রশ্নে এক ইঞ্চিও ছাড় দেয়নি ইরানিরা: আব্বাস আরাঘচি

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা করে কয়লা রফতানি বন্ধ কলম্বিয়ার