Swadhin News Logo
Monday , 8 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কোটালীপাড়ায় আ.লীগ নেতা মঙ্গু শিকদার কারাগারে

প্রতিবেদক
Nirob
September 8, 2025 8:22 pm

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা মঙ্গু শিকদারকে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত আমজেদ শিকদারের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিলে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও দেড় হাজার জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সন্দিগ্ধ আসামি হিসেবে মঙ্গু শিকদারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬২ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে নাশকতার পরিকল্পনার সন্দেহে আটক ৬

১৮ জানুয়ারি কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান

‘ডাইনি’ সন্দেহে ভারতে একই পরিবারের ৫ সদস্যকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নুরাল পাগলার দরবারে হামলায় নিহতের বাড়িতে আহাজারি, এখনও মামলা করেনি পরিবার

বিএনপির অনুষ্ঠানে আ.লীগের লোক আনায় দুই নেতার বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের উদ্দেশে খুলনা ত্যাগ করলেন এনসিপি নেতারা

ফ্লোটিলা থেকে আরও যেসব বার্তা দিলেন ফরাসি রাজনীতিবীদ রিমা

দেশের পরিবর্তন চাইলে আগে নিজেদের বদলাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

দেশের কয়েক জেলায় বৃষ্টি-জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা

অরক্ষিত নবনির্মিত ভবন, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল দ্রুত চালুর দাবি