Swadhin News Logo
Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফরিদপুরে আবারও দুটি মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
Nirob
September 10, 2025 10:51 am

তৃতীয় বারের মতো আবারও ফরিদপুরে শুরু হয়েছে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে আবারও অবরোধ শুরু করেন স্থানীয়রা। এ সময় সড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে থাকতে দেখা যায়।

এর আগে শুক্রবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরসহ দুটি মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তীব্র জনভোগান্তি দেখা দেয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ৯টি স্থানে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে, গাছ, বিদ্যুতের খুঁটি ফেলে ও বাঁশের ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন স্থানীয় জনতা। এতে দক্ষিণবঙ্গে চলাচলরত ২১ জেলার সব যানবাহন বন্ধ হয়ে পড়ে। আজ সকাল ৯টা থেকে পুনরায় আবার তাদের দাবি আদায় মহাসড়ক অবরোধ শুরু হয়। এতে দুটি মহাসড়কের চার প্রবেশদ্বারে যানজট দেখা যায়।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪-এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপরেই ক্ষোভে স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কাবুলে শক্তিশালী বিস্ফোরণ, টিটিপি প্রধানের নিহতের গুঞ্জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে চতুর্মুখী বিক্ষোভ

আবারও রেকর্ড পরিমাণ বাড়লো বিটকয়েনের দাম

সুন্দরবনে জেলেকে টেনে নিয়ে গেলো কুমির, ৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

নাটোরে সড়কে পড়েছিল চালকের লাশ, রক্তমাখা প্রাইভেটকার

রাজবাড়ীতে পদযাত্রা শুরু করেছেন এনসিপির নেতারা

রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কুষ্টিয়া ও নড়াইলে হাত-পা-মুখ বাঁধা দুই নারীর লাশ উদ্ধার, হত্যাকাণ্ড বলছে পুলিশ

হবিগঞ্জের নবীগঞ্জ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারার সময়সীমা বৃদ্ধি

সংঘর্ষের ঘটনায় ৫ নেতা বহিষ্কার, প্রতিবাদে মীরসরাইয়ে বিএনপির বিক্ষোভ