Swadhin News Logo
Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুজন

প্রতিবেদক
Nirob
September 11, 2025 5:22 pm

কুমিল্লার নাঙ্গলকোট-খিলা সড়কের নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী এবং মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– উপজেলার মৌকরা ইউনিয়নের কেশতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ব্যবসায়ী আহসান হাবিব মজুমদার (৫২): উপজেলার পেড়িয়া ইউনিয়নের পেড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আবু জাফরের ছেলে মুয়াজ্জিন হাফেজ আরিফুর রহমান নয়ন (১৮)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কেশতলা গ্রামের আহসান হাবিব পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারের নিজের জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে নাঙ্গলকোট-খিলা সড়ক দিয়ে গ্রামের বাড়ি আসছিলেন। তিনি নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহছান হাবিবকে উদ্ধার করে কুমিল্লা বেসরকারি মেডিক্যাল সেন্টার এবং হাফেজ আরিফুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাফেজ আরিফুর রহমান উপজেলার হেসাখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন এবং নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মানুষের কাছ থেকে বিষয়টি শুনেছি। তবে কোনও অভিযোগ পাইনি।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত