Swadhin News Logo
Thursday , 11 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বাগেরহাটে সোম-মঙ্গল-বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা

প্রতিবেদক
Nirob
September 11, 2025 8:23 pm

বাগেরহাটে ৪টি আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক হরতাল শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। 

কমিটির দাবি অনুযায়ী, জেলার ৯টি উপজেলার অন্তত দুই শতাধিক স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা অবস্থান নেন। এর ফলে বাগেরহাট কার্যত দেশের অন্যান্য জেলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিশেষ করে আন্তঃজেলা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। হরতালের সমর্থনে জেলার অধিকাংশ দোকানপাটও বন্ধ ছিল। এতে বাজার ব্যবস্থা অচল হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়ছে।

এদিকে, অবরোধ চলাকালে সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুই প্রান্ত, ফতেপুর বাজার, সিঅ্যান্ডবি বাজার, সাইনবোর্ড ও কাটাখালিসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় ও পচনশীল পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ব্যবসায়ী জুম্মান শেখ জানান, দোকান বন্ধ রাখতে হচ্ছে। আবার মালামাল পরিবহন করা যাচ্ছে না। এতে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।

অপরদিকে, সর্বদলীয় সম্মিলিত কমিটি বৃহস্পতিবার ফকিরহাটের কাটাখালী মোড়ে জরুরি সভা করে। সভা শেষে নতুন ঘোষণা দেওয়া হয়। সে অনুয়ায়ী, আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার (১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হবে।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম.এ সালাম বলেন, ‘এই আন্দোলন কোনও দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকবো।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

ছাত্রদল নেতাকর্মীর পিটুনিতে আহত অটোরিকশাচালকের মৃত্যু, ৩ জন বহিষ্কার

রাবির সেই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার, মামলার সিদ্ধান্ত

আরও তীব্র হয়েছে চট্টগ্রামে কারখানায় লাগা আগুন, ঝুঁকিতে আশপাশের ভবন

গাজায় মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা জার্মানি-স্পেনের শীর্ষ নেতাদের

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন ও জটিল কাজ: দুদক চেয়ারম্যান

ইসরায়েলি জাহাজের যাত্রা আটকে দিয়েছে গ্রীসের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা

সাভারে একদিনে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৯