Swadhin News Logo
Friday , 12 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ফল ঘোষণা করা হবে দুপুরের মধ্যে

প্রতিবেদক
Nirob
September 12, 2025 9:08 am

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘সবগুলো হলের ভোটগণনা করতে সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’

জানা গেছে, তিন হলের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হচ্ছে– মীর মশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল ও জাহানারা ইমাম হল। এখন চলছে আ ফ ম কামাল উদ্দীন হলের ভোটগণনা।

বৃহস্পতিবার সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।

সর্বশেষ - চাকরি