Swadhin News Logo
Friday , 12 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জাকসুর ভোট গণনার সময় অসুস্থ হয়ে শিক্ষিকার মৃত্যু

প্রতিবেদক
Nirob
September 12, 2025 11:03 am

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা সাংবাদিকদের বলেন, ‘গতকাল ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পরে জান্নাতুল ফেরদৌস বাসায় চলে যান। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। তৃতীয় তলায় ভোট গণনা কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘এ ঘটনায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

কানাডার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাইকিং করে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ, ক্রেতাদের ভিড়

পাইপলাইনে ছিদ্র করে চুরি, পানিতে ছড়িয়ে পড়া তেলের আগুনে দগ্ধ বাবা-ছেলের মৃত্যু

শতাধিক ইসরায়েলি নাগরিককে নিয়োগের চেষ্টা করেছে ইরানের গোয়েন্দা সংস্থা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

জুলিয়ান ম্যাকমাহনের বোনরা 56 বছর বয়সে অভিনেতার মর্মান্তিক ক্যান্সারের মৃত্যুর পরে ‘সম্পূর্ণ ছিন্নভিন্ন’

রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, চিকিৎসক ও কর্মকর্তারা অনুপস্থিত

কাজ না করেই ৩ বছর বেতন নিলেন সাবেক মন্ত্রীর পারিবারিক গাড়িচালক

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এলেন ঢাকায়, ভূমিকম্পে লাশ হয়ে ফিরছেন বাড়ি

খুলনা শহরে নিরাপত্তা জোরদার, সেনা টহল বৃদ্ধি