Swadhin News Logo
Sunday , 14 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু 

প্রতিবেদক
Nirob
September 14, 2025 1:48 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।

সর্বপ্রথম মনোনয়নপত্র নিয়েছেন তাইফুল আলম ফরাজী। তিনি কেন্দ্রীয় সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন।

জানা যায়, তাইফুল আলম ফরাজী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল দলের অধিনায়ক। এ ছাড়াও জাতীয় ভলিবল দলের সদস্য হিসেবে খেলেছেন তিনি।

জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমি ক্রীড়ার লোক তাই আমি এই পদেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনও দলের হয়ে নির্বাচন করবো না, আমি স্বতন্ত্র দাঁড়াবো। আশা করি খেলোয়াড়দের সমস্যা সমাধানের জন্য চাকসুর মতো প্ল্যাটফর্ম আমাকে সাহায্য করবে। এটা একটা সুযোগ খেলোয়াড়দের কল্যাণে ভালোভাবে কাজ করার।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘সকালে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হলে তাইফুল আলম ফরাজী মনোনয়ন নিয়েছে। চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসব দেখা দিয়েছে।’

উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে এবং জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে সপ্তম চাকসু নির্বাচন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো অ্যাম্বুলেন্স, প্রাণ গেলো দোকানির

সংগীত ছাড়ার ইঙ্গিত দিলেন কণ্ঠশিল্পী তাহসান।

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

সিলেটে বিএনপির জনসভা ঘিরে আলিয়া মাদরাসা মাঠে নেতাকর্মীদের ঢল

সিলেটে বিএনপির জনসভা ঘিরে আলিয়া মাদরাসা মাঠে নেতাকর্মীদের ঢল

নওগাঁয় ‘অপারেশন ফার্স্ট লাইটে’ গ্রেফতার ২৩

জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে দোয়া মাহফিল করে তোপের মুখে খুলনার ডিসি

টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, মানুষের ভোগান্তি

নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেলপথ অবরোধ