Swadhin News Logo
মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আত্মগোপনে থাকা বাবা সিলেটে গ্রেফতার

প্রতিবেদক
Nirob
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ
ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আত্মগোপনে থাকা বাবা সিলেটে গ্রেফতার

মীরসরাইয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ হত্যার প্রধান আসামি বাবা মো. নুরুজ্জামানকে (৬৫) দ্বিতীয় স্ত্রীসহ সিলেট থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ও র‍্যাব সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে স্ত্রীসহ আত্মগোপনে থাকা ঘাতক বাবা নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়ে জানানো হবে।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মোহাম্মদ শাহেদ (২২) বাবার ছুরিকাঘাতে খুন হন।

জানা যায়, দ্বিতীয় বিয়ে করে ১০ সেপ্টেম্বর নতুন স্ত্রীকে ঘরে আনেন বাবা মো. নুরুজ্জামান। খবর পেয়ে বুধবার বিকালে শহরের ভাড়া বাসা থেকে এলাকায় আসেন তার প্রথম স্ত্রী কামরুজ্জাহান। আসার পরপরই কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলেন নুরুজ্জামান। এ সময় ছেলে সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরিকাঘাত করে বাবা মো. নুরুজ্জামান। এতে ঘটনাস্থলেই শাহেদের মৃত্যু হয়।

ঘটনার পর মা কামরুজ্জাহান বাবা নুরুজ্জামানকে প্রধান আসামী করে মীরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
কুষ্টিয়ায় মুখোশ পরে কৃষককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় মুখোশ পরে কৃষককে গুলি করে হত্যা

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

খালেদা জিয়া-তারেক রহমানকে ঘেরাও করতে চাওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার একই এলাকায় আবারও টর্নেডো

এক যুগ পর ব্রাহ্মণবাড়িয়ার একই এলাকায় আবারও টর্নেডো

শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে ৪ ফ্লাইটের অবতরণ

শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে ৪ ফ্লাইটের অবতরণ

হাসপাতালে আত্মহত্যা করলেন নার্স

হাসপাতালে আত্মহত্যা করলেন নার্স

ফরিদপুরে পেট্রোলবোমা-ককটেল-গানপাউডারসহ আটক ৩

ফরিদপুরে পেট্রোলবোমা-ককটেল-গানপাউডারসহ আটক ৩

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

কার্পজাতীয় মাছ বিদেশে রফতানির উদ্যোগ নিচ্ছে সরকার: মৎস্য উপদেষ্টা

কার্পজাতীয় মাছ বিদেশে রফতানির উদ্যোগ নিচ্ছে সরকার: মৎস্য উপদেষ্টা

রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস

রাজনীতিবিদরা সামনে বড় কথা বলে, কিন্তু ভেতরে নেগোসিয়েশন চলে: সারজিস