Swadhin News Logo
Tuesday , 16 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৩ মামলা থেকে অব্যাহতি পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত

প্রতিবেদক
Nirob
September 16, 2025 5:45 pm

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা দ্বিতীয় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত মামলার প্রতিবেদন গ্রহণ করে ডা. শাহাদাত হোসেনকে অব্যাহতি দেন। মামলা তিনটি হল স্পেশাল ট্রাইব্যুনাল ৫২৫/২০, ৫২৬/২০ এবং এসটি ৩৩১/২৫।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলা দায়ের করা হয়েছিল।’

মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বিপুলসংখ্যক আইনজীবী।

এ সময় আদালত প্রাঙ্গণে মেয়র উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম। সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। আমি জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকবো। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়া হলে শিবিরের ভিপি প্রার্থীর অর্ধেক ভোটও পাননি ছাত্রদলের হৃদয়

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-নাটোর থেকে ঢাকা রুটে বাস বন্ধে ভোগান্তিতে যাত্রীরা

Streaming De Haute Qualité. Tydzień. – zone nationale française Play & Claim

Streaming De Haute Qualité. Tydzień. – zone nationale française Play & Claim

বাঁশখালীতে এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে

সাংবাদিক তুহিন হত্যায় জ‌ড়িত‌দের শা‌স্তির দা‌বি‌তে কিশোরগঞ্জে মানববন্ধন

গ্রাহকদের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাজায় ইসরায়েলি বন্দিদের গাড়িতে ঘোরানোর ভিডিও প্রকাশ

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ-গোলাগুলি, নিহত ১

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা গণমানুষের কাছে পৌঁছাতে হবে: নওশাদ জমির