Swadhin News Logo
Thursday , 18 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেফতার

প্রতিবেদক
Nirob
September 18, 2025 6:36 pm

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তি মিয়ানমারের মংডু শহরের খারাংখালী এলাকার মো. ওসমানের ছেলে মো. ওমর সিদ্দিক (২৮)। 

বৃহস্পতিবার বিকালে টেকনাফ ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১৫ এবং বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের স্লুইসগেট এলাকার কেওড়া বাগানে অভিযান চালায়। সেখানে সীমান্ত পার হয়ে আসা মাদকের একটি বড় চালান গ্রহণের জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছিল বলে খবর পাওয়া যায়। অভিযানের সময় হাতেনাতে তিন লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর সিদ্দিককে গ্রেফতার করা হয়। এ সময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সীমান্তে মাদক রোধে আমরা একসঙ্গে কাজ করছি। পাশাপাশি মাদকের গডফাদারদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ অভিযান দেশের সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনে র‍্যাব এবং বিজিবির নিরলস প্রচেষ্টার দৃষ্টান্ত। দেশের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটল আমরা।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মবের মাধ্যমে বিশৃঙ্খলা করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে: রিজভী

‘আ. লীগ নেতাকে ছাড়াতে’ থানায় জামায়াত নেতা, ফেসবুকে লাইভে অভিযোগের পর কর্মী বহিষ্কার

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন শেখ সালাহউদ্দিন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ জুন ২০২৫

ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

মৃত্যুর ১ সপ্তাহ পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আমরা কি জুলাই আন্দোলনে ললিপপ খাচ্ছিলাম: রিজভী