Swadhin News Logo
Saturday , 27 September 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হিলির পূজামণ্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
Nirob
September 27, 2025 5:24 pm

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির বাড়তি সদস্য মোতায়েনসহ পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নির্বিঘ্নে পূজা উদযাপনে মণ্ডপের সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি মন্দিরগুলো পরিদর্শন করছেন।

হিলির পূজামণ্ডপের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তারা। দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা হিলিতে ১৯টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ মাহমুদ জানান, বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য সংস্থার সঙ্গে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। কারণ দুর্গাপূজা চলাকালে অনেক মাদক ব্যবসায়ী এই সুযোগে ভারত থেকে মাদক পাচার করে থাকে। সেই লক্ষ্যে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে: ট্রাম্প

চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৩ জন ইসরায়েলি বন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন

খুলনায় মদপানে আরও ২ জনের মৃত্যুর অভিযোগ

শেষ দিনে ঢাকার ৫ আসনে ৪৪ এমপি পদপ্রার্থীর মনোনয়নপত্র জমা

মোটরসাইকেলে কাভার্ডভ্যানের চাপায় শ্যালিকা-দুলাভাই নিহত

গাজায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি, অনাহারে ১৪ জনের মৃত্যু

‘নারকীয় আশুলিয়া’ স্মরণে বিকেলে বিএনপির কর্মসূচি

Quels Fillip Doe Jiliasia Casino Profer • zone française Jouez Instantanément

Quels Fillip Doe Jiliasia Casino Profer • zone française Jouez Instantanément