Swadhin News Logo
Friday , 3 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

টেকনাফে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার

প্রতিবেদক
Nirob
October 3, 2025 4:56 pm

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহিন পাহাড়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের জন্য একদল পাচারকারী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন পাহাড়ি এলাকায় নারী-শিশুসহ বেশ কয়েকজনকে বন্দি করে রেখেছে। এরপর শুক্রবার ভোররাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। এ সময় পাচারকারীদের দুই জনকে আটক করা হয়।’

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ি আস্তানায় বন্দি রেখে নির্যাতন চালাচ্ছিল।

উদ্ধারকৃতদের এবং আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, মানবপাচারসহ যেকোনও অবৈধ কার্যক্রম রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চা বাগানে পানি প্রয়োজন হলে জানিয়ে দেবে রোবট

ময়মনসিংহে মেয়ের বৌভাতে যাওয়ার পথে বাবাসহ দুইজন নিহত

বিএনপির কর্মসূচিতে সরকারি অ্যাম্বুলেন্স, চালককে শোকজ

স্ত্রীকে হত্যার পরে চামড়া কেটে লবণ লাগানো স্বামীর মৃত্যুদণ্ড

‘শাপলা’ প্রতীকে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে: সারজিস আলম

শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে দাদা-নাতি নিহত

পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার, আটক ৩

জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হলে সেই সরকার টিকবে না, গণবিপ্লব হবে: শামীম পাটোয়ারী

কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

মাধবপুরে ‘মাদক কারবারি’ সাকিবসহ গ্রেফতার ৪