Swadhin News Logo
Friday , 3 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

শাহ পরীর দ্বীপের চরে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ

প্রতিবেদক
Nirob
October 3, 2025 5:12 pm

কক্সবাজারের টেকনাফ শাহ পরীর দ্বীপের ঘোলার চরে জোয়ারের পানিতে ভেসে আসলো নিখোঁজ জেলে মরদেহ। শুক্রবার ভোররাতে ঘোলার চরে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সাবরাং ইউপি সদস্য আব্দুল মান্নান।

উদ্ধার হওয়া জেলে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জোবায়ের (৩০)।

নিহত জেলের বড় ভাই ইসহাক (৩২) বলেন, ‘নাজিরপাড়া এলাকার আকতার হোসেনের মালিকানাধীন ট্রলার নিয়ে ১০ জন মাঝিমাল্লা নিয়ে ২৯ সেপ্টেম্বর সাগরে মাছ শিকারে যান। তিন দিন পরে নয় জন সাগর থেকে চলে আসলেও আমার ভাই নিখোঁজ রয়েছে। সাগর থেকে আসার পর থেকে অন্য জেলেরা পলাতক রয়েছে। তারা আমার ভাইকে হত্যা করেছে, না হলে তারা পলাতক কেন। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘শাহ পরীর দ্বীপে জোয়ারের পানিতে এক জেলের মরদেহ ভেসে আসে। পর স্থানীয় জেলেরা খবর দিলে পুলিশের একটি টিম সেটি উদ্ধার করে।’

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল

ইজিবাইক চালককে ডেকে নৃশংসভাবে হত্যা

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে পুলিশের তল্লাশি

‘সারজিসরা না থাকলে তারেক রহমান দেশে ফেরার স্বপ্ন দেখতে পারতো না’

‘জয় বাংলা’ বলে টিকটক ভিডিও বানানোর সময় গ্রেফতার ১২ তরুণ কারাগারে

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

গাজীপুরে শাপলা তুলতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

প্রতি রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো ৩০-৪০টি ঘোড়ার মাংস

বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল