Swadhin News Logo
Saturday , 4 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিতর্কিত ছবি ফেসবুকে শেয়ার করে পদ হারালেন জামায়াত নেতা, বাধলো সংঘর্ষ

প্রতিবেদক
Nirob
October 4, 2025 3:26 am

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে তারেক রহমান ও রুমিন ফারহানাকে নিয়ে এডিট করা বিতর্কিত ছবি শেয়ার করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের পর অভিযুক্ত ইউনিয়ন জামায়াত আমিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া।

বিতর্কিত ছবি শেয়ারকে কেন্দ্র করে শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজি জানিয়েছেন, ফেসবুকে আপত্তিকর ছবি শেয়ার করায় হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর ইউনিয়ন আমির মাওলানা ইলিয়াস হোসেনের রুকনিয়াত তিন মাসের জন্য দলীয় পদ থেকে মুলতবী করা হয়েছে।  একইসঙ্গে তাকে ইউনিয়ন আমিরের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিতর্কিত ছবি শেয়ার করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি শাহজাহান মিয়া। এ ঘটনায় জামায়াতের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেনের ব্যক্তিগত ফেসবুক থেকে অসাবধানতাবশত একটি ছবি শেয়ার হয়েছিল। পরে বিষয়টি জানার পর সেটি মুছে দেওয়া হয়। ওই মোবাইল বাচ্চারাও ব্যবহার করে, তারাও শেয়ার করে থাকতে পারে। ইউনিয়ন আমির এ জন্য  ফেসবুকে দুঃখপ্রকাশ করে এবং শুক্রবার সকালে বসে বিষয়টি মীমাংসার কথা ছিল। কিন্তু তার আগেই জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের আহতদের মধ্যে রয়েছেন- পালিশারা গ্রামের জামায়াতের আমির হাফেজ আহমেদ, সেক্রেটারি ফয়সাল, মোহাম্মদুপর গ্রামের জামায়াতের আমির আনোয়ার হোসেন, সাবেক আমির আবদুল মোতালেব, কর্মী শরীফ, সাদ্দাম, মনু, রাশেদ ও রাজু। এর মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

‘ফেসবুকে যা ঘটেছে, তার জন্য ইউনিয়ন সভাপতি  ক্ষমা ও দুঃখ প্রকাশ করার পরও এ হামলা করা অত্যন্ত দুঃখজনক’।

ঘটনার পর হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম বলেন, ‘বৃহস্পতিবার রাতে ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। শুক্রবার সকালে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতাকর্মীদের ওপর জামায়াতের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।

হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহমেদ বলেন, হামলায় আমাদের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

পরকীয়ার জেরে খুন হন বাউলশিল্পীর স্বামী, স্ত্রীসহ গ্রেফতার ৬

একসঙ্গে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

আমাদের তুলনায় অনেক দিক থেকেই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ: ভারতীয় এমপি মহুয়া মৈত্র

ডিজাইন নকলের অভিযোগ, ক্ষমা চাইলেন অ্যাডিডাসের ডিজাইনার

বিপিএল: রংপুরকে হারিয়ে টেবিলের দুইয়ে রাজশাহী

গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন অনিশ্চিত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন অনিশ্চিত

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার

সেনা নিরাপত্তায় সাজেকে আটকা পড়া পর্যটকরা খাগড়াছড়ি পৌঁছেছেন, ফিরছেন নিজ গন্তব্যে

রংপুরের সেই রূপলাল ও প্রদীপের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান