Swadhin News Logo
Sunday , 12 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রতিবেদক
Nirob
October 12, 2025 3:30 pm

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টকে ঘিরে ‘শেখ হাসিনা-শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে নগরের খুলশী থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। 

মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেফতার ১০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

নগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শনিবার রাতে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে পুলিশ দশ জনকে গ্রেফতার করেছে। তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’

এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে।

সংঘর্ষে ৩ জন আহত হন। তারা হলেন- মো. রাজু (৩৩), আল হোসেন কালু (২৫) ও নাজির শরীফ (২৩)। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীর একজন জানান, কনসার্ট শুরুর পর সন্ধ্যায় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে উঠে গান গাইতে। তারা দুটি গান পরিবেশনের পর আর গান গাইতে অপারগতা জানায়। এশার আজান হওয়ার কিছুক্ষণ আগে কনসার্টের সামনে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা-শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। এ সময় কনসার্টে উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। 

তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, ‘মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান “হোন্ডা” কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান ছিল জিইসি কনভেনশন হলে। ওই অনুষ্ঠানের একটি অংশ ছিল কনসার্ট। আয়োজকরা কনসার্টের অনুমতি নেয়নি। একপর্যায়ে সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক ও তরুণ ভাঙচুর চালায়। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে লাঠিচার্জ করে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের নাকি ২০-৩০ পার্সেন্ট লোক, জুলাই-আগস্টে তারা কোথায় ছিল: সারজিস

কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান, অস্ত্র-মাদকসহ আটক ৫

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা গণমানুষের কাছে পৌঁছাতে হবে: নওশাদ জমির

ভারতের পাঞ্জাবে ভূমিধস ও বন্যায় নিহত ৩০, নিখোঁজ বহু

আগামী পাঁচদিন ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

নারায়ণগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা, আহত ৫

কমেছে শুল্ক, হিলিতে আটকে থাকা আমদানি করা চাল খালাস শুরু