Swadhin News Logo
Monday , 13 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজীবনের জন্য বহিষ্কার

প্রতিবেদক
Nirob
October 13, 2025 10:50 am

​সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার (১২ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।’

​ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

​বহিষ্কারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ছাত্রদলের একটি সূত্র বলছে, বহিষ্কারের পেছনে ‘স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন’ একটি কারণ হতে পারে। সূত্রটি বলেছে, ‘আওয়ামী আমলে জেল-জুলুম, রিমান্ডে প্রচণ্ড নির্যাতনের মাঝেও ছাত্রদলের জন্য লড়াই করেছেন মামুন। ধারণা করা হচ্ছে, তিনি তার কিছু ত্যাগী ছোট ভাইকে চাকসুতে স্বতন্ত্র পদে সমর্থন দিয়েছেন, এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। ৫ আগস্টের পর ছাত্রদল করা কর্মীদের ছাত্রদলের প্যানেলে জায়গা হলেও ত্যাগীদের জায়গা হয়নি। তাই নিজের দায়বদ্ধতা থেকে কিছু কর্মীর পাশে দাঁড়িয়েছেন মামুন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চবি শাখা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মোহাম্মদ আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আব্দুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাজ্জাদ হোসেন হৃদয়ের নাম ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

৪০০ কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইতে ঢুকেছে ৩৪ আত্মঘাতী জঙ্গি! শহরজুড়ে ‘হাই-রেড অ্যালার্ট’

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

এই দেশটা আমাদের, সকলে মিলে সামনে এগিয়ে নিতে হবে: উপদেষ্টা

বিদ্যালয়ের মাঠে ধানের বীজতলা, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

ন্যাটো’র আদলে সামরিক বাহিনী গড়তে চায় মিশর

Why You Tush Believe Crazy Vegas Casino ♢ Great Britain   Play & Claim

Why You Tush Believe Crazy Vegas Casino ♢ Great Britain Play & Claim

কার্যকর জবাবদিহি ছাড়া ঘুষ-দুর্নীতি বৃদ্ধির হাতিয়ার হবে নতুন পে-স্কেল: টিআইবির বিবৃতি

কার্যকর জবাবদিহি ছাড়া ঘুষ-দুর্নীতি বৃদ্ধির হাতিয়ার হবে নতুন পে-স্কেল: টিআইবির বিবৃতি

টাঙ্গাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

বান্দরবানে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ নারীর মৃত্যু

থ্রি-হুইলার ও বিআরটিসি বাস বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮ রুটে ধর্মঘটের হুমকি