Swadhin News Logo
Friday , 17 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ভেদাভেদ ভুলে মিলেমিশে একসঙ্গে নির্বাচনে কাজ করতে হবে: আমির খসরু

প্রতিবেদক
Nirob
October 17, 2025 9:29 pm

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের কাজে কোনও ভেদাভেদ থাকতে পারবে না, অতীতে কার সঙ্গে কী হয়েছিল, কে কী করেছিল সব ভুলে যাবেন। সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজে অংশ নেবেন। সুশৃঙ্খলভাবে সবাই কাজ করবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন। বিএনপি যে একটি সুশৃঙ্খল দল মানুষের কাছে সে মেসেজ পৌঁছাতে হবে। সবার কাজ এক হবে না, কেউ বাড়ি বাড়ি যাবেন, কেউ লিফলেট বিতরণ করবেন, কেউ এজেন্টে থাকবেন, কেউ প্রচারণা করবেন, সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর মেহেদী বাগের বাসভবনে চট্টগ্রাম-১০ আসনের ৮ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, ‘ভিন্ন ভিন্ন কৌশলে এবার নির্বাচনি কাজ করতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যাবেন, নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলে তা ভুলে যাবেন। বিএনপির জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে বিএনপি বিজয়ী হবে।’

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম, কাজী বেলাল, মনজুর আলম, মহানগর বিএনপির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদ ও মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি।

সর্বশেষ - চাকরি