Swadhin News Logo
Saturday , 18 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

বিদ্যুৎ ছিল না, টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ

প্রতিবেদক
Nirob
October 18, 2025 10:27 pm

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১০ অক্টোবর বানিয়াচং উপজেলার সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারের ‘ভাই ভাই হোটেল’ থেকে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন মিষ্টি কেনেন। মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন ধরা পড়লে ইমন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। এতে হোটেল মালিক পক্ষ ও ইমন মিয়ার পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডার জেরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিদ্যুৎ না থাকায় ও অন্ধকার হওয়ায় টর্চ লাইট জ্বালিয়ে চলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে বাজারজুড়ে টর্চের আলো আর চিৎকারে আতঙ্কে কেঁপে উঠেছিল ইমামবাড়ি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

এবার ইসরায়েলের প্রতি সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের

নিজ বাড়িতে ঘুমন্ত যুবককে গুলি করে যুবককে ‘হত্যা’

প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ শেষ করার ক্ষমতা রয়েছে: সিনেটর বার্নি স্যান্ডার্স

জঙ্গলে মিললো কঙ্কাল, পাশেই পড়ে ছিল জামা-প্যান্ট

‘নতুনভাবে আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে’

মীরসরাইয়ে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ৫

আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুশিক্ষার্থীদের পাঠদান

রাউজানে বসতঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার