Swadhin News Logo
Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

লালনময় সন্ধ্যায় শ্রোতারা মাতলেন প্রেম-মানবতা আর ভক্তির গানে

প্রতিবেদক
Nirob
October 19, 2025 8:42 am

গ্রামীণ আর আধুনিক সরঞ্জামের সমন্বয়ে সজ্জিত মঞ্চ। বাঁশির অসাধারণ সুর মিশ্রিত বাদ্যযন্ত্রের তালে মঞ্চের সামনে বসে থাকা অতিথি আর কয়েকশ’ শ্রোতা মুগ্ধ হয়ে শুনলেন লালনকাব্য। আলোচকদের মুখে লালনের মানবতাবোধ-দার্শনিকতা, আর শিল্পীদের কণ্ঠে লালনসৃষ্টি সংগীত পরিবেশনায় তিরোধান দিবস যেন লালন স্মরণ উৎসবে পরিণত হলো। শুক্রবার (১৭ অক্টোবর) মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এমনই আবহ ছিল কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি চত্বর। কুড়িগ্রাম জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘মানুষ ভজলে সোনার মানুষ…’; ‘করিমনা কাম ছাড়ে না…’ ;‘ধন্য ধন্য বলি তারে…’ ; ‘কী সন্ধানে যাই সেখানে…’ ;‘আমি অপার হয়ে বসে আছি…’সহ একে একে ১৪টি লালনগীতির সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতা প্রেম, মানবতা আর ভক্তির ভিন্ন এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

দর্শক-শ্রোতারা প্রেম, মানবতা আর ভক্তির ভিন্ন এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আজাদ আলী, সেবা রানী, ফারজানা আক্তার ঝিনুক, মাহবুবা আক্তার দয়া, পঞ্চানন রায়, আশরাফ ভান্ডারিসহ কুড়িগ্রামের স্থানীয় শিল্পীদের পরিবেশনা মহাত্মা লালনের তিরোধান দিবসকে স্মরণ উৎসবে পরিণত করে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। সন্ধ্যায় শুরু হওয়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এ ছাড়াও জেলার ফুলবাড়ী উপজেলাসহ কয়েকটি স্থানে ভক্তরা গানে গানে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন করেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মোবাইল ছিনতাই করে নদীতে ঝাঁপ, ভেসে উঠলো লাশ

৪ লাখ টাকার বিনিময়ে মুক্তি পেলেন টেকনাফে অপহৃত যুবক

‘অপুষ্টির কারণে বহু রোগীকে হারিয়েছি’ — গাজায় কর্মরত ডাক্তার সুজান মোহাম্মদ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে সব ধরনের ভারতীয় ভিসা দেওয়া হবে

‘জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে আসার কারণ আদর্শগত-রাজনৈতিক’

জাতিসংঘে চলছে আলোচনা, গাজায় আগ্রাসন বৃদ্ধি

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে দুজন নিহত

ভাড়া চাওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা