Swadhin News Logo
Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন

প্রতিবেদক
Nirob
October 19, 2025 4:07 pm

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আট প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সাত জন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। আরেকজন রাউজান উপজেলার। রাউজানের বাসিন্দার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয় শনিবার রাতে। বাকি সাত জনের মরদেহ আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে সন্দ্বীপে পোঁছায়। পরে নিজ নিজ বাড়িতে মরদেহ নিয়ে যান স্বজনরা। আজ দুপুরে জানাজার পর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সন্দ্বীপের সাত প্রবাসীর নামাজে জানাজা সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে নিহতদের স্বজন ছাড়াও বিপুলসংখ্যক গ্রামবাসী এতে অংশ নেন।

এর আগে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট জনের মরদেহ শনিবার রাত সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৯টা ২০ মিনিটে নিহত প্রবাসীদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আট ওমান প্রবাসী সাগরে মাছ শিকারের কাজ করতেন। তাদের মধ্যে সন্দ্বীপের সাত জন হলেন– আমিন মাঝি (৫০), সাহাবুদ্দিন (২৮), বাবলু (২৮), রকি (২৭), আরজু (২৬), জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬) এবং রাউজানের বাসিন্দার নাম আলাউদ্দিন। তিনি রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে। রবিবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, ‘রবিবার সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাত জনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর নিজ নিজ গ্রামে তাদের দাফন করা হয়।’

গত ৮ অক্টোবর ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় ওই আট প্রবাসীকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তারা নিহত হন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বড় ভাই পালিয়ে বিয়ে করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা কনেপক্ষের

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুশিক্ষার্থীদের পাঠদান

মৃত্যুর ১ সপ্তাহ পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

রাজশাহীতে অতিবৃষ্টিতে ১০ কোটি টাকার ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত ৪ হাজার কৃষক

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন আটক

মুন্সীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র কারখানায় তল্লাশি

বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার