Swadhin News Logo
Monday , 20 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

‘হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না, আন্তর্জাতিকভাবে দেখানোর ষড়যন্ত্র হচ্ছে’

প্রতিবেদক
Nirob
October 20, 2025 10:53 pm

লাগাতার অগ্নিকাণ্ড; হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না বলে আন্তর্জাতিকভাবে দেখানোর দেশি ও বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনও বাধা হবে না। এরপরও সরকার এসব বিষয়ে নজর দিতে হবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই বিষয়ে তাদের দৃঢ় অবস্থান- সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।’

বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রশাসনের ভেতর দোসরদের যে লোকরা আছে, এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।’

সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গানটি নজরে আসে তারেক রহমানের। 
সোমবার তার নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর জিয়ারত করেন তিনি।

চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ৪ কোম্পানির দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রাম ডিআইজি অফিসের সামনে বিক্ষোভ, পটিয়ায় অবরোধকারীদের সঙ্গে কথা বলছে সেনাবাহিনী

মাধবপুরে ‘মাদক কারবারি’ সাকিবসহ গ্রেফতার ৪

শরীয়তপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অবহেলায় বেগম রোকেয়ার স্মৃতি, সংস্কারের দাবি স্থানীয়দের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

ফেসবুক-মাইকে ঘোষণা দিয়ে বিনোদনকেন্দ্রে এসে কেউ চালায় ভাঙচুর কেউ লুট

হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিদল

সীমান্ত জুড়ে সংঘর্ষে ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

কিশোরীকে ধর্ষণ, তিন যুবকের ফাঁসির রায়