Swadhin News Logo
Tuesday , 21 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সিএনজি অটোরিকশায় কাভার্ডভ্যানের চাপা, ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
Nirob
October 21, 2025 5:39 pm

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ডভ্যানের চাপায় নামিজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার অদুদ চৌধুরী সড়কে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি চার মেয়ে সন্তানের বাবা।

এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আমির হোসেন (৬০) ও সুপারভাইজর মো. ফারুককে (২৮) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যান গহিরামুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান সিএনজি অটোরিকশার যাত্রী ব্যবসায়ী নাজিম। সিএনজি অটোরিকশার চালক ধনা মিয়াসহ নারী ও শিশু মিলে আহত আরও তিন জনকে উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকদাইর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, ‘অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান নাজিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার চার মেয়ে সন্তান রয়েছে। চট্টগ্রাম নগরী থেকে কাঁচা মরিচ ও ধনেপাতা এনে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন নাজিম উদ্দিন।’

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।’

এ ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক ও সুপারভাইজার পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধে ৫টি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিলো ইসরায়েল: টেলিগ্রাফ

স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা বেড়ে ১২, গ্রেফতার ৩১৪

চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করা স্বামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বাসচাপায় যুবক নিহত

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

মনপুরায় তরুণীকে ‘দলবদ্ধ’ ধর্ষণের অভিযোগ

মনপুরায় তরুণীকে ‘দলবদ্ধ’ ধর্ষণের অভিযোগ

হামাসের কাছে ২০ জনেরও কম ইসরায়েলি জিম্মি আছে, দাবি ট্রাম্পের

ডাকাতির সময় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, ২৭ বছর পর পাঁচ জনের যাবজ্জীবন