Swadhin News Logo
Thursday , 23 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

হাজী ও বাদশাহ গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক
Nirob
October 23, 2025 2:54 pm

পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে ঈদগাহ মাঠের পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাজী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়ার সময় সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুর থানার ওসি শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

খুলনা কারাগারে সংঘর্ষ, ২৫ হাজতি শনাক্ত

চাঁদাবাজ-টেন্ডারবাজকে বাংলার জমিন থেকে উৎখাতের আহ্বান চরমোনাই পীরের

যে সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি, সেটি জনগণের নয়: নাহিদ ইসলাম

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

আশুগঞ্জে সরকারি জায়গায় এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডের জিডি

ইসরায়েলি কারাগারে নির্যাতনের শিকার ডাক্তার সাফিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার দুদকের হাতে আটক

রাজশাহীর আদালত চত্বরে প্রকাশ্যেই নারীকে লাঞ্ছিত

বিএনপি নেতার বিরুদ্ধে মামলা নেওয়ায় ওসির প্রত্যাহার চেয়ে বিক্ষোভ, এসপি বললেন ‘মগের মুল্লুক নাকি’

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমাকে দাফন, শোকে স্তব্ধ পুরো গ্রাম