Swadhin News Logo
শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ধলেশ্বরীর তীরে পোড়ানো হলো ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল

প্রতিবেদক
Nirob
অক্টোবর ২৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
ধলেশ্বরীর তীরে পোড়ানো হলো ১৭ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে কোস্টগার্ড ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযান চালিয়েছে দেশের অন্যতম বৃহৎ কারেন্ট জালের সাম্রাজ্যে।

শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত টানা নয় ঘণ্টার এই অভিযানে ছয়টি কারখানা এবং ছয়টি গুদাম ঘিরে ফেলে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে মোট ১৭ কোটি ৯০ লাখ মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা। পরে এই জালগুলো মিরকাদিম নৌবন্দর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি বলেন, ‘মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। নিষিদ্ধ জাল তৈরি ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবেশের ভারসাম্য রক্ষা ও মাছের প্রজনন মৌসুমে নদীরক্ষায় সরকারের দৃঢ় অবস্থানে আছে বলে জানান তিনি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত
স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড

স্ত্রীর অভিযোগে ধরা খেলেন স্বামী, ছয় মাসের কারাদণ্ড

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক 

‘মোদির বন্ধু’ আদানিকে বছরে ১ রুপি ইজারায় দেয়া হচ্ছে ১০৫০ একর জমি, অভিযোগ কংগ্রেসের

‘মোদির বন্ধু’ আদানিকে বছরে ১ রুপি ইজারায় দেয়া হচ্ছে ১০৫০ একর জমি, অভিযোগ কংগ্রেসের

কম্বোডিয়ার প্রাক্তন বিরোধী রাজনীতিককে হত্যার অপরাধে থাই হিটম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড

কম্বোডিয়ার প্রাক্তন বিরোধী রাজনীতিককে হত্যার অপরাধে থাই হিটম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড

পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো: সিলেটের ডিসি

একটি পাথরও যদি সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো: সিলেটের ডিসি

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ

উত্তরায় তিতাসের ভাল্‌ভ বিস্ফোরণ, কয়েকটি এলাকায় গ‍্যাস বন্ধ

‘কিলার গ্যাং’র নামে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

‘কিলার গ্যাং’র নামে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

এক বাসের ধাক্কায় অপর বাস উল্টে খাদে, ২ জন নিহত

এক বাসের ধাক্কায় অপর বাস উল্টে খাদে, ২ জন নিহত

বিএনপির সেই নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিএনপির সেই নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি