Swadhin News Logo
Sunday , 26 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

প্রতিবেদক
Nirob
October 26, 2025 3:38 pm

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসামি মাহবুব আলম মাবুকে (৪৩) গ্রেফতার করেছে র‌্যাব-৭। রবিবার (২৬ অক্টোবর) ভোরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহবুব ডাবলমুরিং থানাধীন কাপুড়িয়া এলাকার ফজল করিমের ছেলে।

 র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার মামলায় পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি মাহবুব আলম চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। রবিবার ভোরে র‌্যাব-৭-এর একটি দল চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাহবুবকে গ্রেফতার করে। গ্রেফতার মাহবুব আলমমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায়  নাশকতা এবং মাদক সংক্রান্তে ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দুপুরে পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে মাহাবুবকে গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায় পুলিশ। তখন এলাকায় অনুষ্ঠিত মিলাদুন্নবীর তবারক বিতরণ চলছিল। এ সময় এলাকাবাসীর সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। এ সুযোগে লুঙ্গি পরিহিত মাহবুব লুঙ্গি ফেলে উলঙ্গ অবস্থায় গাড়ি থেকে নেমে হাতকড়া নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

লুৎফুজ্জামান বাবরকে নিয়ে নাসীরুদ্দীনের মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমাকে এ রকম মর্যাদা দিয়েছেন

চা বাগানের শ্রমিকসর্দার রামবচন হত্যারহস্য উদ্ঘাটন

আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির নেতারা

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

নেত্রকোনায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিবেশ, চলছে ১৪৪ ধারা

৩টি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা