Swadhin News Logo
Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানবে না জনগণ: মামুনুল হক

প্রতিবেদক
Nirob
October 29, 2025 11:51 pm

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একইসঙ্গে স্বৈরাচার ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবার আগে সব গণহত্যা ও গুমের বিচার করতে হবে, তারপর ফেব্রুয়ারির নির্বাচনের কথা ভাবা যাবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফেব্রুয়ারির নির্বাচন মানবে না জনগণ।’

বুধবার (২৯ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দলের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘আগামীর রাজনীতি হবে বাংলাদেশ পন্থার। ওয়াশিংটন, মস্কো, দিল্লি ও পিন্ডির কোনো পন্থার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। কিন্তু খবরদার আমাদের প্রতিদ্বন্দ্বিতার নামে যদি কেউ পতিত পরাজিত ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চায়, তাহলে ঐক্যবদ্ধভাবে রুখে দেবো। জুলাই আন্দোলন কোনও একক দলের কৃতিত্ব নয়, জুলাই আন্দোলন হয়েছে ৫৬ হাজার বর্গমাইলের ধর্ম, বর্ণ, শ্রেণিপেশার মানুষের কৃতিত্বে।’

গাজীপুর মহানগর খেলাফত মজলিসের সভাপতি মুফতি ওমর ফারুক আল মাদানির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- দলের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়িও বিক্রি হয়নি

জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: সালাহউদ্দিন

Όλα Όσα Πρέπει Να Γνωρίζετε Για Πρώτο Καζίνο ✚ Κεντρική Μακεδονία   💴

Όλα Όσα Πρέπει Να Γνωρίζετε Για Πρώτο Καζίνο ✚ Κεντρική Μακεδονία 💴

ওবায়দুল কাদের,জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুনদের গ্রেপ্তারে সক্রিয় র‍‍্যাব।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষককে শোকজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিয়োগ। আবেদন শেষ ২১ নভেম্বর।

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

গাজাবাসীদের যুক্তরাষ্ট্রে মানবিক ভিসা স্থগিতের কৃতিত্ব দাবি করলেন কট্টর ডানপন্থী কর্মী লরা লুমার

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই হাজার মানুষের সংঘর্ষ, গ্রেফতার ৭

‘প্রথম আলো-ডেইলি স্টার দিল্লির দালাল, শিবির রগ কাটে এ প্রোপাগান্ডা তারা ছড়িয়েছে’