Swadhin News Logo
Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

ইঞ্জিন সংকটে নেত্রকোনায় চলছে না দুই লোকাল ট্রেন

প্রতিবেদক
Nirob
October 30, 2025 10:28 am

নেত্রকোনার মোহনগঞ্জ ও জারিয়া রুটে পৃথক দুটি লোকাল ট্রেনের চলাচল কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে ময়মনসিংহ ও আশপাশের এলাকাগুলোর চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রেল কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

নেত্রকোনা রেল স্টেশন সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে ঢাকা পর্যন্ত প্রায় ২১০ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দূরত্ব ৬৮ দশমিক ৫ কিলোমিটার। এই রুটে হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চললেও, লোকাল ও কমিউটার ট্রেনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ রয়েছে ৩১ মে থেকে।

যাত্রীরা বলেছেন, লোকাল ট্রেনে খুব অল্প ভাড়ায় সময়মতো অফিসে পৌঁছানো যেত। এখন বাসে যেতে খরচও বেশি, সময়ও দ্বিগুণ লাগছে। 

নেত্রকোনা স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, লোকাল ট্রেনটির ইঞ্জিনে বড় ধরনের সমস্যা দেখা দেওয়ায় এটি চট্টগ্রামে পাঠানো হয়েছে মেরামতের জন্য। ইঞ্জিন ফিরে এলে ট্রেনটি আবার চালু করা হবে। তবে কবে নাগাদ তা সম্ভব হবে, তা এখনও নির্দিষ্ট নয়।

অন্যদিকে ময়মনসিংহ-জারিয়া রেলপথেও একই চিত্র। ২৯ সেপ্টেম্বর থেকে এই রুটের লোকাল ট্রেনটি বন্ধ আছে। পূর্বধলা, শ্যামগঞ্জ, গৌরীপুরসহ কমপক্ষে আটটি স্টেশনের নিয়মিত যাত্রীরা এখন বিকল্প যানে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় করছেন।

মোহনগঞ্জ ও জারিয়া রুটের যাত্রীরা ইতিমধ্যে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় চাকরিজীবীরা বলেন, এই রুটে অন্য কোনও আন্তঃনগর ট্রেন নেই। প্রতিদিন হাজারো মানুষ এই লোকাল ট্রেনে চলাচল করতেন। ট্রেনটি বন্ধ থাকায় এলাকার যাতায়াত ব্যবস্থা কার্যত বিপর্যস্ত।

জারিয়ার শিক্ষার্থী আলাল মিয়া বলেন, জারিয়া থেকে ময়মনসিংহ গিয়ে ক্লাস করে একই ট্রেনে ফেরার সুযোগ ছিল। এখন বাসে গেলে সময় দ্বিগুণ লাগে, খরচও বেশি।

ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল হারুন বলেন, মোহনগঞ্জ ও জারিয়া— পথে চলা দুটি লোকাল ট্রেনই ইঞ্জিন সংকটের কারণে বন্ধ। ইঞ্জিন মেরামত ও সরবরাহ পাওয়া গেলে দ্রুতই চালু করা হবে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর এবার একই স্থানে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত

নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় ইসরায়েল

গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা

গ্রেফতারের এক সপ্তাহ পর কারাগারে আসামির মৃত্যু, ঘটনা প্রকাশ্যে এলো একদিন পর

গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেফতার

নেত্রকোণায় স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন অনুদান করেছেন রিয়েল ক্যাপিটা গ্রুপের কর্মীরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন অনুদান করেছেন রিয়েল ক্যাপিটা গ্রুপের কর্মীরা

বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত