Swadhin News Logo
Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত

প্রতিবেদক
Nirob
October 30, 2025 6:16 pm

দুই সপ্তাহের জন্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালতে শুনানির পর এ আদেশ দেন বিচারক। 

সিসিসিআই সূত্রে জানা যায়, আগামী শনিবার চট্টগ্রাম চেম্বারের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। ২০১৩ সালে সর্বশেষ চেম্বারে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছিল। গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের পরিপ্রেক্ষিতে দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সেই আদেশের পর ২২ অক্টোবর আপিল করে বাণিজ্য মন্ত্রণালয়। আপিল শুনানির পর এবার নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল।

রিটকারী ব্যবসায়ী মোহাম্মদ বেলালের পক্ষে নিযুক্ত আইনজীবী নিহাদ কবির বলেন, ‘শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন। আর হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।’

চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে ১২ জন সাধারণ শ্রেণিতে, ছয় জন সহযোগী শ্রেণিতে এবং তিন জন করে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়ে থাকেন। পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুই সহসভাপতি। তবে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণিতে এবার পরিচালক হওয়ার পথে ছিলেন তিন জন করে মোট ছয় জন।

চেম্বার সূত্রে জানা যায়, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে তদন্ত করে আটটি ট্রেড ও টাউন গ্রুপকে অকার্যকর পাওয়া গিয়েছিল। এ কারণে নির্বাচনে এই দুই শ্রেণির অকার্যকর সদস্যের অংশগ্রহণ বাদ দিতে এফবিসিসিআইয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনালে অভিযোগ করেন চট্টগ্রাম গার্মেন্টস অ্যাকসেসরিজ গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। আদালতেও এ বিষয়ে রিট করেন তিনি। ২২ অক্টোবর রিট শুনানির পর ওই দুই শ্রেণিকে ছাড়া নির্বাচন পরিচালনার জন্য রুল জারি করেন হাইকোর্ট।

চারটি টাউন অ্যাসোসিয়েশন ও চারটি ট্রেড গ্রুপ অনেকটা অকার্যকর। টাউন অ্যাসোসিয়েশন চারটি হলো পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী ও রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর চারটি ট্রেড গ্রুপ হলো চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্পমালিক গ্রুপ, চট্টগ্রাম টায়ার টিউব ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস গ্রুপ, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার গ্রুপ এবং চিটাগাং মিল্ক ফুড ইমপোর্টার্স গ্রুপ।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৫ মাসের শিশুকে হত্যা, মা-বাবা ও দাদি আটক

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মরক্কোয় বিক্ষোভ

সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ অধিকারকর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল

দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার

যুক্তরাষ্ট্র-ইইউ শুল্ক চুক্তি, ১৫ শতাংশে দফারফা

শহীদ বুদ্ধিজীবী দিবসে কু‌ড়িগ্রাম কৃ‌ষি বিশ্ব‌বিদ্যালয়ে আ‌লোকসজ্জা, সমালোচনা

কয়েকদিন পরই বিদেশে যেতেন, তার আগেই ভাগিনার ছুরিকাঘাতে মামা নিহত

Critique Le Avantageusement Jeu De Casino Modèle Dans Aux États-Unis – Europe de l’Ouest Spin to Win

Critique Le Avantageusement Jeu De Casino Modèle Dans Aux États-Unis – Europe de l’Ouest Spin to Win

প্রশান্ত মহাসাগরের দিকে উড়াল দিয়েছে বি-২ স্টিলথ বোমারু বিমান

ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ