Swadhin News Logo
Monday , 24 November 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

প্রতিবেদক
Nirob
November 24, 2025 1:07 pm

মেহেরপুরের গাংনী পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মনিরুজ্জামান মণি নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। অভিযানে তার ঘরের ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে মণিকে আটক করে সেনাবাহিনী গাংনী ক্যাম্পে নেওয়া হয়।

আটক মনিরুজ্জামান মণি গাংনী পৌর যুবদলের যুগ্ম সম্পাদক।

সেনাক্যাম্প সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনীর পশ্চিম মালসাদহ এলাকায় রবিবার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত যুবদল নেতা মণির বাড়িতে অভিযান চালানো হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে মনিরুজ্জামান মণিকে আটক করা হয়। উদ্ধার অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে সেনাবাহিনী একটি ওয়ানশুটার গানসহ মনিরুজ্জামান মণি নামে এক যুবদল নেতাকে গাংনী থানায় হস্তান্তর করে। পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

আজ রাতেই জাকসুর ফল ঘোষণা করা হবে: প্রধান নির্বাচন কমিশনার

উপদেষ্টা মাহফুজ যে আসনে নির্বাচন করতে পারেন, জানালেন তার ভাই

টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, দুটি হাসপাতাল ও যানবাহন ভাঙচুর

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৫০ বছর পর জমি বুঝে পেলো কোটালীপাড়া থানা পুলিশ

সৈয়দপুর থেকে পোশাক রফতানি অর্ধেকে নেমেছে

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গেটে মুখোমুখি অবস্থানে বিএনপি-ছাত্রদল ও জামায়াত-ছাত্রশিবির

আশুলিয়ায় পিকআপে থাকা মালামালে আগুন