Swadhin News Logo
Monday , 24 November 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

যশোরে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
Nirob
November 24, 2025 2:48 pm

যশোরের ধর্মতলা রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত ওই ব্যক্তি ফেডেড স্কাই ব্লু জিন্স, স্ট্রাইপ শার্ট ও লাল জ্যাকেট পরা অবস্থায় ছিলেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান, মৃত ওই ব্যক্তির আঙুলের ছাপ পরীক্ষা করছে পিবিআই। তবে ডাটাবেজে কোনও মিল পাওয়া যায়নি। তাই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ - চাকরি