Swadhin News Logo
Wednesday , 26 November 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে স্কপের অবরোধ 

প্রতিবেদক
Nirob
November 26, 2025 11:45 am

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদে এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে বন্দরের প্রবেশপথে প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। বন্দরের প্রবেশপথে তিনটি পয়েন্টে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আহ্বানে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা। 

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল বলেন, ‘স্কপের পূর্বঘোষিত বন্দর অবরোধ কর্মসূচি আজ সকাল ১০টা থেকে তিনটি পয়েন্টে শুরু হয়েছে। মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট ও বড় পুল এলাকায় এই অবরোধ করা হচ্ছে।’

স্কপ নেতারা বলেন, ‘লালদিয়ার চর ও পানগাঁও ইজারা দেওয়ার দিন বিডার প্রধান নির্বাহী আশিক চৌধুরী বলেছিলেন, “এনসিটি চুক্তি সাত দিনের মধ্যে হবে”। এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের কৌশলগত চুক্তি করার নৈতিক কিংবা আইনি অধিকার নেই। 

এদিকে, প্রতীকী এ অবরোধ কর্মসূচি ঘিরে চলছে সমাবেশ। এতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন বলেন, ‘আমরা চাইলেই বন্দর অচল করে দিতে পারি। কিন্তু আমরা সময় দিচ্ছি। বিদেশিদের টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসুন। তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।’ 

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত