Swadhin News Logo
Friday , 4 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ

প্রতিবেদক
Nirob
July 4, 2025 12:27 am

যশোরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী-শিশুসহ এক পরিবারের তিন জনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন তারা। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।

অ্যাসিড-দগ্ধরা হলেন- ওই গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

রিপা খাতুনের চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর চারেক ধরে একা থাকছে। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকে। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহপরিচারক জসিম উদ্দিন (৩৫) রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম আজ রাত সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

আহত রিপা জানান, এশার আজানের ৫-১০ মিনিট আগে জসিম জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে। আমি, ছোট ভাই ও মা খাটে বসেছিলাম। প্রথমে বুঝতে পারিনি। পরে মোবাইল ফোনের আলো জ্বেলে দেখি জানালার পাশে সে দাঁড়িয়ে আছে, হাতে অ্যাসিডের একটি বোতল।

যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জুবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়ানূরের পা, হাত ও বুকের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা একটু বেশি খারাপ। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি অ্যাসিড কিনা, তা পরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। দাহ্য কোনও কেমিক্যালও হতে পারে।’

ঝিকরগাছা থানার পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। শোনার পর ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।’

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যকে ‘সম্পূর্ণ বিপর্যয়ের’ দিকে নিয়ে যাচ্ছে ইসরাইল

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালাতে ’ভাড়াটে’ সেনা মোতায়েনের অভিযোগ

মার্কিন হুমকি মোকাবেলায় যুদ্ধজাহাজ মোতায়েন ভেনেজুয়েলার

ইউক্রেনের জনগণ যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করছে, বললেন জেলেনেস্কি

মহালয়ার আগের রাতে সরিষাবাড়ীতে প্রতিমা ভাঙচুর, আটক ১

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করা ছাত্রলীগ নেতা আটক

‘মব’ সৃষ্টি করে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মারধর, ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেফতার

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমাকে দাফন, শোকে স্তব্ধ পুরো গ্রাম

Nyerőgépek Lv Bónuszkódok 2025 Meglévő Játékosoknak Ingyenesen  Magyarország   🔑

Nyerőgépek Lv Bónuszkódok 2025 Meglévő Játékosoknak Ingyenesen Magyarország 🔑

পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি