Swadhin News Logo
Friday , 4 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত

প্রতিবেদক
Nirob
July 4, 2025 6:58 pm

গোপালগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ জুলাই) সদর উপজেলার ডুমদিয়ায় নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের একরাম ফকিরের ছেলে ট্রাকচালক আফরান ফকির (৩৫); গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়ার শ্যামল মোল্লার ছেলে ট্রাকের হেলপার ইয়াসিন মোল্লা।

কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যশোরের কেশবপুর থেকে ড্রাগন ফল ও পেয়ারাভর্তি একটি ট্রাক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছে বিকল হয়ে পড়ে। এ সময় ওই ট্রাকের হেলপার ইয়াসিন ও চালক আফরান এবং সেখানে অন্য একটি অচল ট্রাকের চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ট্রাক দুটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস এসে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। উল্টে পড়া ট্রাকটি সরানোর সময় নিচ থেকে ট্রাকচালক আফরানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা চালু, মিশ্র প্রতিক্রিয়া

খাদ্যগুদাম কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ ইসলাম

গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার ৮ বছর জেল

এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি গঠন

গাজীপুরে আগুনে পুড়লো তিনটি ঝুট গুদাম

ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার

সাড়ে ৫ ঘণ্টা পর স্বভাবিক ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ

কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ

পাহাড়ধস, মীরসরাই-ফটিকছড়ি সড়কে ৫ দিন ধরে যোগাযোগ বন্ধ