Swadhin News Logo
Sunday , 6 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

৫ আগস্ট দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি: সারজিস আলম

প্রতিবেদক
Nirob
July 6, 2025 11:49 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘তারা ৫ আগস্ট এই দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি। আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি।’

রবিবার (০৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে পার্টির অন্য কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

এ সমাবেশে সারজিস আলম বলেন, ‘২০২৪-এর জুলাইয়ের পর নতুন জুলাই এসেছে। কিন্তু আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মনের ভেতরে এখনও আফসোস কাজ করে। ৫ আগস্টে এই দেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম, সেগুলো এখনও পূরণ হয়নি। কিন্তু যে শহীদরা জীবন দিয়ে গেলেন, যে সহযোদ্ধারা রক্ত দিলেন, তাদের আমানত আমরা খেয়ানত করতে পারি না। তাই যতদিন না আমাদের দেখা স্বপ্নগুলো পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে। আমাদের এই লড়াই চলবে। এই উদ্দেশ্যে ৬৪টি জেলায় আমরা যাচ্ছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় আমরা দেখেছি– আপনি সবাইকে নিয়ে কথা বলেন, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনা ফেরেশতাদেরও ওপরে। ঠিক এই কারণে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড়ই দল হোক, যতবড় নেতা কিংবা নেত্রী হোক, কাউকেই প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না।’

পুলিশ-প্রশাসনকে সতর্ক করে এই ছাত্রনেতা বলেন, ‘বাংলাদেশের প্রশাসন থেকে পুলিশ, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি জেলা-উপজেলার ডিসি, এসপি, ওসি-ইউএনও হয়ে উঠতে পারেন, তাহলে ভালো। আর যদি আপনি কোনও দলের হয়ে ওঠেন, তাহলে আওয়ামী লীগের কথা স্মরণ করুন। আপনার অবস্থাও ওই একই রকম হবে। কোনও চাটুকারের আর জায়গা হবে না এই বাংলাদেশে।’

সারজিস বলেন, ‘এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যদি সেটা এনসিপিও হয়, আমরা এই বৈষম্য মেনে নেবো না। চাঁদাবাজ, দখলবাজের বড় পরিচয় সে চাঁদাবাজ, দখলবাজ। যে সিন্ডিকেট চালায়, তার সবচেয়ে বড় পরিচয় সে রক্তচোষা। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তাদের ছেড়ে দিলে হাসিনার মতো আরও স্বৈরাচার এই দেশে তৈরি হবে। আগামীর বাংলাদেশে আর কোনও স্বৈরাচার তৈরি হতে দেবো না।’

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

মসজিদের ছাদ থেকে অটোবাইক চালকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

মুন্সিগঞ্জে দুই শিশুর মরদেহ উদ্ধার

ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধেও রাজপথে নামতে হবে: নাহিদ

দিনাজপুর বোর্ডে পাস করেছে এক লাখ ২২ হাজার ১৪৬ জন

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

প্রতীক আদায়ে রাজপথ কিংবা আদালতে যেতে হলে সেই পথে হাঁটবে এনসিপি: সারজিস

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

খাদ্যগুদাম কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত আবদুল্লাহ