Swadhin News Logo
Friday , 23 August 2024 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি সাকিব আল হাসান

প্রতিবেদক
Nirob
August 23, 2024 12:31 pm
ক্রিকেটার সাকিব আল হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলায় দায়ের হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানায় বৃহস্পতিবার (২২ আগস্ট) রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।

আসামির ঠিকানা লেখা রয়েছে মো. সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা: মাশরুর রেজা, সাং-সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর: মাগুরা।

গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আছেন। এছাড়া অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।

ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

উল্লেখ্য, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন। আন্দোলনে সহিংসতা চলার সময় দেশের বাইরে ছিলেন তিনি।

সর্বশেষ - চাকরি

আপনার জন্য নির্বাচিত

একটি পক্ষ সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে: জোনায়েদ সাকী

মাইকিং করে কম দামে বিক্রি হচ্ছে ইলিশ, ক্রেতাদের ভিড়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ

রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরীয় সেনাদের ‘বীর’ আখ্যা দিলেন কিম

সৎকারে ‘পাওনাদারের’ বাধা, পুলিশের হস্তক্ষেপে সম্পন্ন

‘রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা’

যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

মেজর বজলুল হুদাকে জেলখানায় নিজ হাতে জবাই করেছিলেন শেখ হাসিনা।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু