Swadhin News Logo
Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

প্রতিবেদক
Nirob
July 8, 2025 11:56 am

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১ টার দিকে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থী হলেন ঢাকা মিরপুরের এ/৭ পল্লবী দক্ষিণের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে সাদমান রহমান সাবাব (২১)।

নিখোঁজ অপর দুই জন হলেন- বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে অরিত্র হাসান ও বগুড়া সদরের নারুলি দক্ষিণের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ।

সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ৫ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। তারা সবাই চট্টগ্রাম।বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজের বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যান। যার মধ্যে দুই জন বাঁধের ওপরে বসে ছিল আর বাকি তিন জন বাঁধের নিচে নেমে গোসল নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান। পরে অন্য পর্যটকরা সাঁতার কেটে  সাদমান রহমান সাবাবের লাশ উদ্ধার করে। বাকি দুই জন নিখোঁজ রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, বৃষ্টি আর আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল। ফায়ার সার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সাবাব নামের এক শিক্ষার্থী লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জন শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

সর্বশেষ - চাকরি